মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকবিহীন মার্কিন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১৯ ব্যক্তি নিহত হয়েছে।নতুন বছরের শুরুতেই আজ শনিবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি উপজাতি অধ্যুষিত এলাকায় ১১ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে।এদিকে পাকিস্তানের স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারার বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে অপর দুটি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চার জঙ্গি নিহত হয়েছে। এর কিছু সময় পরেই প্রথম ঘটনা স্থলে হতাহতদের উদ্ধার করতে আসা ব্যক্তিদের ওপর আবারও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অপর চারজন নিহত হয়। দ্য নেশন।