মার্কিন চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানে চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের একটি মিসাইল আক্রমণে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে চারজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলেন, চালকবিহীন একটি ড্রোন বিমান থেকে ছোড়া মিসাইলটি গতকাল শনিবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহর কাছে একটি বাড়ি ধ্বংস করে দেয়।একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেন, বাড়িটি আঞ্চলিক তালেবান কমান্ডার হাফিজ গুল বাহাদুরের লোকজন ব্যবহার করত। তিনি বলেন, ওই আক্রমণে আরও দুজন জঙ্গি আহত হয়।আফগানিস্তানে বিভিন্ন হামলা চালানোর দায়ে আল-কায়েদা ও তালেবান বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র প্রায়ই উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান হামলা চালিয়ে আসছে। পাকিস্তানি কর্মকর্তারা বিবিসিকে বলেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ৭০টি এ রকম হামলা চালিয়েছে।—বিবিসি অনলাইন