মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনি আল-কায়েদার দুই জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ইয়েমেনি আল-কায়েদার শীর্ষ নেতা ফাহদ আল কুসোসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ও আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।শাবওয়া প্রদেশের স্থানীয় সরকার কর্মকর্তারা এবং আল-কায়েদা সংশ্লিষ্ট আনসার আল শরিয়া গোষ্ঠী পৃথক বিবৃতিতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ৩৭ বছর বয়সী আল কুসো মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সবচেয়ে কাঙ্ক্ষিত (মোস্ট ওয়ান্টেড) সন্ত্রাসীদের তালিকায় ছিলেন। তাঁকে ধরার দিতে তথ্য দানকারীকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। নিহত অপর জঙ্গি হলেন ফাহাদ সালেম আল আকদাম। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল ইয়েমেনের শাবওয়া প্রদেশের ওয়াদি রাফাদ উপত্যকায় এই ড্রোন হামলা চালানো হয়। ২০০০ সালে এডেন বন্দরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোলে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে ফাহাদ আল কুসোকে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। ওই হামলায় ১৭ মার্কিন সেনা নিহত ও ৩৯ জন আহত হয়।