মার্কিন দূতাবাসের সামনে থেকে অস্ত্রসহ ৪ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশের বিশেষায়িত দল সোয়াত রাজধানীর বারিধারাস্থ মার্কিন দূতাবাসের সামনে থেকে একটি প্রাইভেটকারসহ চার যুবককে আটক করেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে দূতাবাসের সামনের মাঠ থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত চারজন হলেন হিম, কাবুল, কামরুল ও রোমান।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদর রহমান জানান, তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মূলত, কেউ ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় দলটি ছিনতাই করার প্রস্তুতিতে ছিল বলে সন্দেহ করা হচ্ছে।