মার্কিন নাগরিকত্ব পেতে লাদেনের তথ্য দেন পাকিস্তানি কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সম্পর্কে খোঁজখবর দিয়েছিলেন পাকিস্তানি একজন গোয়েন্দা কর্মকর্তা। যাবতীয় তথ্য দেওয়ার বিনিময়ে ওই কর্মকর্তা তাঁর পরিবারের জন্য মার্কিন নাগরিকত্বের নিশ্চয়তা চেয়েছিলেন। এ জন্য তাঁর সঙ্গে আড়াই কোটি ডলারের চুক্তি হয়েছিল মার্কিন কর্তৃপক্ষের।লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেইল পত্রিকায় এ খবর দিয়ে বলা হয়, পাকিস্তানি ওই গোয়েন্দা কর্মকর্তা মার্কিনদের জানিয়েছিলেন যে ওসামা বিন লাদেনকে যাতে অ্যাবোটাবাদের লুকিয়ে রাখা হয়, এ জন্য সৌদিরা পাকিস্তান ও আইএসআইকে অর্থ দিত।পত্রিকাটি বলছে, লাদেনকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য তথ্য দিলে মোটামুটি আড়াই কোটি ডলার পুরস্কার হিসেবে দিতে চেয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ডেইলি মেইলের এই প্রতিবেদনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে চায়নি।একটি ব্লগের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থা আইএসআই পর্যন্ত অ্যাবোটাবাদের লাদেনের আশ্রয়স্থলে মার্কিন অভিযানের কথা শুধু জানতই না, তারা সহযোগিতাও করেছিল।