মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম হিন্দু আইনপ্রণেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসেবে শপথ নিয়েছেন হাওয়াইয়ের তুলসী গাব্বার্দ (৩১)। ভগবদগীতা হাতে শপথ নেন তিনি। গীতা পাঠ করে শপথ নেওয়ার ঘটনাও মার্কিন পার্লামেন্টে প্রথম।আজ ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, নিম্নকক্ষের স্পিকার জন বোয়েনার এই অনুষ্ঠান পরিচালনা করেন।গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তুলসী বলেন, ‘শপথের সময় আমি আমার ব্যক্তিগত ভগবদগীতার কপিটি নিয়ে যাই। কারণ, এই শিক্ষাই আমাকে দেশ ও অন্যের সেবায় জীবন উত্সর্গ করতে অনুপ্রেরণা জুগিয়েছে।’গীতা নিয়ে শপথ পাঠ প্রসঙ্গে তুলসী আরও বলেন, ‘আমার গীতা আত্মিক শান্তি ও শক্তিমত্তার উত্স। এর মাধ্যমে আমি জীবনের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’