মার্কিন বাহিনীর ওপর সর্বত্র আঘাত হানতে সক্ষম ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রান্ত হলে মার্কিন বাহিনীর ওপর বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম ইরান। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ মাহমুদ রেজা সাজ্জাদির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল বুধবার এ কথা জানিয়েছে।খবরে বলা হয়, গতকাল মস্কোয় এক সংবাদ সম্মেলনে সাজ্জাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান হামলা চালালে ভুল করবে। তবে ওয়াশিংটন জানিয়েছে, ইরানে হামলা চালানোর পরিকল্পনা নেই তাদের।