মার্কিন বিমান হামলায় পাকিস্তানের শীর্ষ জঙ্গি ইলিয়াস কাশ্মীরি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের শীর্ষ জঙ্গি ও হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রধান ইলিয়াস কাশ্মীরি চালকবিহীন মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি অনলাইনে আজ শনিবার এ খবর জানানো হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইলিয়াস কাশ্মীরি পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওয়াজিরিস্তানের লামান গ্রামে রাতভর মার্কিন বিমান হামলায় নিহত নয় ব্যক্তির মধ্যে ইলিয়াস কাশ্মীরি অন্যতম। স্থানীয় সূত্র জানিয়েছে, ইলিয়াস কাশ্মীরি ও তাঁর সঙ্গীরা সম্প্রতি ওই এলাকায় এসেছেন। তবে মার্কিন কিংবা পাকিস্তানি কর্মকর্তারা ইলিয়াস কাশ্মীরির মৃত্যুর খবর নিশ্চিত করেননি। ইলিয়াস কাশ্মীরি পাকিস্তানভিত্তিক হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রধান। আল-কায়েদার সঙ্গে সংগঠনটির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ইলিয়াস কাশ্মীরি যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।