মার্কিন বিমানবন্দরে বন্ধ হচ্ছে পুরো শরীর তল্লাশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন বিমানবন্দরগুলোতে যাত্রীদের পুরো শরীর তল্লাশির বিতর্কিত প্রক্রিয়াটি আগামী জুন মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আজ রোববার বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিসিএ) গত শুক্রবার এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জুন থেকে বিমানবন্দরগুলোতে যাত্রীর পুরো শরীর তল্লাশির যন্ত্র আর দেখা যাবে না। এর ফলে নিরাপত্তা-সংক্রান্ত তল্লাশি প্রক্রিয়া দ্রুত শেষ হবে।কয়েক বছর ধরে মার্কিন বিমানবন্দরগুলোতে স্ক্যানার যন্ত্রের মাধ্যমে যাত্রীদের পুরো শরীর তল্লাশি করা হচ্ছে। এর ফলে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে যাত্রীদের।