মার্কিন রাষ্ট্রদূত হত্যার সন্দেহে তুরস্কে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস হত্যায় জড়িত সন্দেহে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে দুজনকে আটক করা হয়েছে। তুরস্কভিত্তিক টেলিভিশন চ্যানেল কানাল ডির ওয়েবসাইটে প্রকাশিত খবরে আজ শুক্রবার এ কথা জানানো হয়েছে।খবরে বলা হয়, ভুয়া পাসপোর্ট দিয়ে তুরস্কে ঢোকার সময় দেশটির পুলিশ সন্দেহভাজন ওই দুজনকে আটক করে। দুজনই তিউনিসিয়ার নাগরিক। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইস্তাম্বুলের পুলিশ।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ নির্মাণের প্রতিবাদে লিবিয়ার বেনগাজিতে গত মাসে মার্কিন কনস্যুলেটে হামলা চালান বিক্ষোভকারীরা। হামলায় পুড়ে যায় মার্কিন দূতাবাস। এতে রাষ্ট্রদূত স্টিভেনসসহ যুক্তরাষ্ট্রের চার নাগরিক নিহত হন। রয়টার্স।