মার্কিন রাষ্ট্রদূত হলব্রুক গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও পাকিস্তানে নিয়োজিত বিশেষ মার্কিন প্রতিনিধি রিচার্ড হলব্রুক গুরুতর অসুস্থ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি ওই বিবৃতিতে বলেন, ‘শনিবার সকালে চিকিৎসকেরা হলব্রুকের ধমনির ক্ষত নিরাময়ের জন্য অস্ত্রোপচার করেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গেই রয়েছেন।’ ৬৯ বছর বয়সী হলব্রুককে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়।১৯৯৫ সালে ঐতিহাসিক ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন হলব্রুক। সেই ডেটন চুক্তিই বসনিয়া যুদ্ধের অবসান ঘটায়।২০০৯ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা হলব্রুককে আফগানিস্তান ও পাকিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। সেই থেকে তিনি এ অঞ্চলে ওয়াশিংটনের কৌশল ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।বারাক ওবামা বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল হলব্রুকের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, ‘আমরা তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করছি এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্যদের সমর্থন দিচ্ছি।’ওবামা হলব্রুককে ‘একনিষ্ঠ সরকারি কর্মকর্তা’ ও ‘আমেরিকার পররাষ্ট্রনীতির বড় ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন। বিবিসি।