মার্কিন সিনেটে ইরানের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সিনেট। যুক্তরাষ্ট্রের নেওয়া এ পদক্ষেপ সিনেটে ১০০ ভোটে পাস হয়। পদক্ষেপের বিপক্ষে কোনো ‘না’ ভোট পড়েনি। এর ফলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যাবে।তবে বিবিসি জানায়, এ নিষেধাজ্ঞাটি আইনে পরিণত হতে হলে কংগ্রেস ও প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন লাগবে।ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে আজ শুক্রবার বিকেলের মধ্যেই লন্ডনে ইরান দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তাদের ব্রিটেন ছেড়ে যেতে বলা হয়েছে।ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গত মঙ্গলবার তেহরানে ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায়। এর জের ধরে যুক্তরাজ্য সরকার এ নির্দেশ দিয়েছে।