মার্কিন সেনাদের যৌন অপরাধ-প্রবণতা বেড়েছে: রিপোর্ট
গত পাঁচ বছরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত সেনাদের যৌন অপরাধ-প্রবণতা বেড়েছে শতকরা ৯০ ভাগ, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। যুদ্ধের কারণে মানসিক আঘাত পাওয়া এর অন্যতম কারণ। গত বৃহস্পতিবার সেনাবাহিনীর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে সহিংস অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছিল তিন হাজারের কাছাকাছি। এদের মধ্যে অর্ধেকই ছিল সহিংস যৌন অপরাধে অভিযুক্ত। আর এসব যৌন অপরাধের অধিকাংশই ঘটেছে খোদ যুক্তরাষ্ট্রে।২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর সেনারা যেসব সহিংস যৌন অপরাধে লিপ্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রধান পাঁচটি অপরাধ হলো সঙ্গী নির্যাতন, ধর্ষণ, সঙ্গীকে যৌন নির্যাতন, বলপূর্বক যৌন সংসর্গ এবং শিশু পর্নোগ্রাফি। একজন সৈনিক প্রতি ছয় ঘণ্টা ৪০ মিনিটে একটি সহিংস যৌন অপরাধে লিপ্ত হয়। যা সার্বিকভাবে গুরুতর অপরাধের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। উচ্চমাত্রায় দুশ্চিন্তা এবং আচরণগত স্বাস্থ্যবিষয়ক প্রভাবকগুলো এ জন্য অনেকটাই দায়ী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তা ছাড়া সেনারা চরমভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), ট্রমাটিক ব্রেন ইনজুরি আর হতাশা কাজ করে। ফলে তারা তাদের সঙ্গীদের সঙ্গে অনেক বেশি মাত্রায় রূঢ় আচরণ করে। বিশেষ করে পিটিএসডি আক্রান্ত সেনারা অন্যদের তুলনায় তাদের নারী সঙ্গীদের সাথে অতিমাত্রায় আগ্রাসী হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল পিটার চার্লি এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, গত দশকে তারা অসাধারণ নৈপুণ্যের সঙ্গে কাজ করলেও, বর্তমানে তাদের আরও কিছু কাজ করার আছে। টাইমস অব ইন্ডিয়া