মার্কিন সেনাদের শিরশ্ছেদ করা হবে: তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ১৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় মার্কিন সেনাদের শিরশ্ছেদের হুমকি দিয়েছে তালেবান জঙ্গিরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে গত রোববার এক মার্কিন সেনা নির্বিচার গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার দৃঢ়তার সঙ্গে বলেছেন, আন্তর্জাতিক বাহিনীর সেনারা তাড়াহুড়ো করে আফগানিস্তান ছাড়বে না। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘এই ভূখণ্ড ইসলামিক আমির-শাসিত। মার্কিন পশুদের এ মর্মে সতর্ক করা যাচ্ছে যে মুজাহিদিনরা প্রতিশোধ নেবে। আল্লাহর সহায়তায় তাদের হত্যা ও বর্বর খুনি সেনাদের শিরশ্ছেদ করা হবে।’বারাক ওবামা বলেন, ১৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই হূদয়বিদারক ও মর্মান্তিক। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সেনারা তাড়াহুড়ো করে আফগানিস্তান ত্যাগ করবে না। ওবামা বলেন, ‘আমরা হুট করে প্রস্থান করতে চাই না।’মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগানিস্তানের সীমান্ত নিরাপদ করতে এবং দেশটিতে আল-কায়েদার প্রত্যাবর্তন প্রতিহত করার বিষয়টি আন্তর্জাতিক বাহিনী নিশ্চিত করবে। ওবামা জানান, নিয়ম মেনেই আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করা হবে। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা বলেছেন, মার্কিন আদালতে এ হত্যাকাণ্ডের বিচার হবে। অভিযুক্ত মার্কিন সেনা দোষী প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।