মার্কিন সেনাপ্রধান হিসেবে মার্টিন ডেম্পসের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে জেনারেল মার্টিন ডেম্পসের নাম ঘোষণা করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।বর্তমান সেনাপ্রধান জেনারেল মাইক মুলেন আগামী ১ অক্টোবর অবসরে যাবেন। মার্কিন সিনেট অনুমোদন দিলে জেনারেল মার্টিন ডেম্পসে বর্তমান সেনাপ্রধান মাইক মুলেনের স্থলাভিষিক্ত হবেন।জেনারেল মার্টিন ডেম্পসে ইরাক যুদ্ধে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকেরা বলছেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেলে জেনারেল মার্টিন ডেম্পসেকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।