মার্কিন সেনার বিরুদ্ধে ১৭ আফগান হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট বেলসের বিরুদ্ধে ১৭ বেসামরিক আফগান নাগরিক হত্যার অভিযোগ আনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।কর্মকর্তারা জানান, বেলসের বিরুদ্ধে ১৭ আফগান নাগরিককে হত্যা ছাড়াও ছয়জনের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার অভিযোগও আনা হবে। আজ শুক্রবার কানসাসের সামরিক বিচারালয় ফোর্ট লিভেনওয়ার্থে বেলসের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদন্ডও হতে পারে।বিচার প্রক্রিয়া শুরু করতে গত সপ্তাহে কুয়েত থেকে বেলসকে ফিরিয়ে আনা হয়। এরপর ক্যানসাসের ওই সামরিক বিচারালয়ে তাঁকে বন্দী রাখা হয়। সামরিক আইনের ইউনিফর্ম কোডের অধীনে তাঁর বিচার হচ্ছে। তবে, এ বিচার শুনানি পর্যন্ত যেতে কয়েক মাস লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।এর আগে বেলসের বিরুদ্ধে ১৬ জনকে হত্যার অভিযোগ আনা হলেও গতকাল কর্তৃপক্ষ ১৭ জনকে হত্যার অভিযোগ আনেন। তবে, এই পরিবর্তন সম্পর্কে তাত্ক্ষণিক কোন ব্যাখ্যা বিশ্লেষণ দিতে অস্বীকৃতি জানান তাঁরা।গত ১১ মার্চ রবার্ট বেলস কান্দাহারের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে নিরীহ আফগান নাগরিকদের হত্যা করেছে বলে অভিযোগ করা হয়। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।