মার্কিন সেনার ১০ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের অভিযোগে মার্কিন এক সেনাসদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। কেভিন ফ্লিপিন নামের এই সেনা ১৬ বছর বয়সী এক কোরিয়ান কিশোরীকে ধর্ষণের দায়ে আজ মঙ্গলবার এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। উইজিংবু জেলার আদালত আজ এই রায় দেন। আদালতের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। ফ্লিপিন গত সেপ্টেম্বরে সিউলের কাছে ওই কিশোরীর বোর্ডিংয়ের কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে ধর্ষণ করেন। এই ঘটনার পর বেশকিছু কোরিয়ান নাগরিক সিউলে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা এ ঘটনার জন্য বারাক ওবামাকে দুঃখ প্রকাশ করার দাবি জানান। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর থেকে দক্ষিণ কোরিয়ায় কোনো মার্কিন নাগরিকের এটি দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড। টাইমস অব ইন্ডিয়া।