মার্গারেট থ্যাচারের চরিত্রে মেরিল স্ট্রিপ (ভিডিও)
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করছেন পরপর দুবার অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ। থ্যাচারকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির নাম দি আয়রন লেডি। চলচ্চিত্রটিতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবনের কিছু অংশ দেখানো হবে। তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হচ্ছে এই চলচ্চিত্রে। এতে অভিনয় করতে পেরে দারুণ আনন্দিত মেরিল স্ট্রিপ। এক সাক্ষাত্কারে তিনি বলেন, চলচ্চিত্রটিতে লৌহমানবী থ্যাচারের জীবনদর্শন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এতে আরও অভিনয় করছেন হ্যারি লয়িদ, আলেকজান্দ্রা রোচ প্রমুখ। রোচ বলেন, মেরিল স্ট্রিপের সঙ্গে অভিনয় করতে পারা সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেন, ‘আমি সেটে গিয়ে মেরিল স্ট্রিপের পাশে অবাক হয়ে বসে থাকি। দেখি, তিনি কীভাবে কাজ করেন। আর এভাবেই আমি তাঁর কাছ থেকে কাজ শেখার চেষ্টা করে যাচ্ছি।’চলচ্চিত্রটি ৩০ ডিসেম্বর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসে মুক্তি পেতে যাচ্ছে। রয়টার্স।