মার্চে আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আগামী মার্চ নাগাদ আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আজ রোববার বিকেল চারটার সময় পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।শফিক আহমেদ বলেন, আইন কমিশনের কার্যালয় এরই মধ্যে স্থানান্তর হয়ে গেছে। কাল থেকে প্রকৌশলীরা এসে ওই ট্রাইব্যুনালের এজলাসকক্ষ এবং আনুষঙ্গিক (লজিস্টিক) কাজ শুরু করবে।এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ওই ট্রাইব্যুনালের বিচারক কারা হচ্ছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অপরিবর্তিত থাকবে।