মার্চে জাতীয় পেশা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মার্চ মাসে ঢাকায় পেশা মেলার আয়োজন করেছে।‘ন্যাশনালক্যারিয়ার ফেয়ার ২০১০’ শিরোনামে এ মেলা হবে ১৯ ও ২০ মার্চ। এবারের মেলায় চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস (www.prothom-alojobs.com) ওয়েব অংশীদার হিসেবে অংশ নিচ্ছে। সমপ্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে।চুক্তিতে সই করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবদুল হান্নান চৌধুরী এবং প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াদ হোসেন।এই পেশা মেলা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হবে।মেলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার বিস্তারিত তথ্য জানা যাবে প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।কাজের খবর প্রতিবেদক