মার্চে ডিসিসি নির্বাচন হচ্ছে না: ছহুল হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হচ্ছে না। আইনি জটিলতার কারণে এই নির্বাচন শেষ পর্যন্ত কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছে না নির্বাচন কমিশন।আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, আদালত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই পূর্বঘোষিত মার্চ মাসে এই নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০ থেকে ৪৫ দিন সময়ের প্রয়োজন। ২৩ ফেব্রুয়ারি যদি আদালত শুনানি শেষে কমিশনের পক্ষে রায়ও দেন, তবু মার্চে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা থাকায় তখন ভোটগ্রহণ করা যাবে না।নির্বাচন কমিশনার বলেন, ডিসিসি নির্বাচন জুন-জুলাইয়ের আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।ছহুল হোসাইন বলেন, মার্চে ৭৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে কমিশন।প্রসঙ্গত, ডিসিসি এলাকার ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে রিটের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারির মধ্যে তফসিল ঘোষণা না করার নির্দেশ দেন আদালত।