মার্চে বাংলা ডোমেইন চালু হবে: বিটিআরসির চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চ মাসেই বাংলা ডোমেইন চালু হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত। বাংলা ডোমেইন চালু হলেই ইন্টারনেটে ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে।আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে টেলিযোগাযোগ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।জিয়া আহমেদ আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে প্রয়োজন সম্মিলিত সিদ্ধান্ত। স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রণকারীদের উন্নয়নের জন্য গণমাধ্যমের পক্ষ থেকে চাপ তৈরি করতে হবে। আর এ খাতের সব ধরনের দুর্নীতি রুখতে কর্তৃপক্ষ কিছু কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।বৈঠকে বাংলাদেশ সফটওয়্যার নির্মাতাদের সংগঠন বেসিসের সভাপতি মাহবুব জামান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপি) সভাপতি আখতারুজ্জামান, মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান, ম্যাংগো টেলিসার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।