মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এখন থেকে শেয়ারের বিপরীতে ঋণ প্রদানকারী এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মূলধনের সর্বোচ্চ দেড়গুণ বা ১: ১.৫ হারে ঋণ দিতে পারবে। অর্থাত্, কোনো বিনিয়োগকারীর নিজস্ব মূলধন এক লাখ টাকা থাকলে শেয়ার কেনার জন্য তাঁকে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া যাবে। আগামী বৃহস্পতিবার থেকে এ নিয়ম কার্যকর হবে। তবে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য বর্তমান নিয়মই বলবত্ থাকবে।