মার্চেন্ট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং পুঁজিতারল্য বাড়ানোর জন্য সরকার আরও মার্চেন্ট ব্যাংক বৃদ্ধির পরিকল্পনা করছে।আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি বিনিয়োগের ব্যাপারে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাহিদা ও জোগানের ভিত্তিতে শেয়ারবাজারে মূল্য নিরূপিত হয়। সম্প্রতি শেয়ারের মূল্য চাহিদা জোগানের তুলনায় কম হওয়ায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণেই বাজারের মূল্য সংশোধনের অংশ হিসেবে শেয়ারের দরপতন হয়। তবে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যায়।অর্থমন্ত্রী বলেন, বাজার উত্থান-পতনের বিষয়টি তদন্ত করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।জাহিদ মালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেয়ারবাজারে পতনের কারণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার ১৩টি পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর আরও শেয়ার দ্রুত পুঁজিবাজারে ছাড়ার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে। সরকারি কোম্পানির শেয়ার অচিরেই তা বাজারে আসবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।