মার্চের প্রথমে যুদ্ধাপরাধের বিচারে আইনজীবী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারের জন্য মার্চের প্রথম সপ্তাহে আইনজীবী প্যানেল ও তদন্তকারী কর্তৃপক্ষ নিয়োগ করবে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্ট ভবনের যে কক্ষে বিচারকাজ পরিচালনা করতেন, সেই কক্ষটি যুদ্ধাপরাধের বিচারের এজলাস ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যে সরকারি আইনজীবী প্যানেল, তদন্তকারী কর্তৃপক্ষ, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা কে কোথায় বসবেন, সেসব জায়গার সংস্কারকাজ শুরু করা হয়েছে।আগামী ২৪ ফেব্রুয়ারি আইনমন্ত্রী চূড়ান্ত পরিদর্শনে যাবেন।