মার্চের মধ্যে পাকিস্তানে ফেরার প্রত্যয় মোশাররফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ২০১২ সালের মার্চের মধ্যে পাকিস্তানে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিবিসি অনলাইন গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। পারভেজ মোশাররফ বলেছেন, ‘তাঁরা আমাকে গ্রেপ্তার করুক, তবুও আমি ফিরে যাব।’দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত মাসে আদালত তাঁর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করারও নির্দেশ দেন। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। মোশাররফ তাঁর বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত না।