মার্টিন লুথারকে ঘৃণা করতেন জ্যাকুলিন কেনেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংকে ঘৃণা করতেন মার্কিন ফার্স্টলেডি জ্যাকুলিন কেনেডি। তিনি কিংকে একজন ‘ভয়ংকর ব্যক্তি’ বলে মন্তব্য করেছিলেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘ভয়ানক এক নারী’ এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গলকে ‘বিদ্বেষপূর্ণ মানুষ’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন এক সাক্ষাত্কারে এসব মন্তব্য করেন। ১৯৯৪ সালে জ্যাকুলিনের মৃত্যুর পর আজ বুধবার প্রথমবারের তাঁর এই সাক্ষাত্কারটি প্রকাশ করা হয়।‘যা-ই ঘটুক, আমরা সবাই একসঙ্গে থাকব। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। তোমার সঙ্গেই মরতে চাই।’ ১৯৬২ সালে কিউবা ক্ষেপণাস্ত্র-সংকটের সময় যুক্তরাষ্ট্র ও তত্কালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে এভাবেই বলেছিলেন তাঁর স্ত্রী জ্যাকুলিন কেনেডি।ওই সাক্ষাত্কার নিয়ে ‘জ্যাকুলিন কেনেডি: হিস্টোরিক কনভারসেশন অন লাইফ উইথ জন এফ কেনেডি’ শিরোনামে আজ একটি বইও প্রকাশ করা হয়। জন এফ কেনেডি ও জ্যাকুলিন কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি তাঁর বাবার প্রেসিডেন্ট হওয়ার ৫০তম বার্ষিকী উপলক্ষে ওই বইটি প্রকাশ করেন।১৯৬৩ সালে কেনেডি হত্যাকাণ্ডের কয়েক মাস পর মার্কিন ইতিহাসবিদ আর্থার এসলেসিঙ্গার সাক্ষাত্কার নেন জ্যাকুলিনের। তাঁর মৃত্যুর আগে এই সাক্ষাত্কার প্রকাশ করা হবে না—এই শর্তে সাক্ষাত্কার দিতে রাজি হন জ্যাকুলিন। আট ঘণ্টার এই সাক্ষাত্কারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।সাক্ষাত্কারে জ্যাকুলিন কেনেডি বলেন, ‘প্রেসিডেন্ট এফ কেনেডি তাঁর ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসনের কঠোর সমালোচনা করতেন। জনসন সম্পর্কে প্রেসিডেন্ট তাঁকে (জ্যাকুলিন) বলতেন, জনসন যদি প্রেসিডেন্ট হতেন, তাহলে দেশের কী পরিস্থিতি হতো, কল্পনা করতে পারো?’ বিবিসি।