মার্বেল নাটকে চঞ্চলের বিপরীতে ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্র ভীষণ লাজুক আর রোমান্টিক ছেলে। খুব ছোটবেলায় মার্বেল খেলার প্রচণ্ড নেশা ছিল তার। সে সময় অনেক মার্বেলের মধ্যে থেকে কিছু সুন্দর মার্বেল আজও রেখে দিয়েছে সে। রুদ্রর এই নিঃসঙ্গ জীবনের সবচেয়ে কাছের বন্ধু মার্বেলগুলো। হঠাত্ তার একঘেঁয়ে জীবনে আসে কণা। তার সঙ্গে হাসি-ঠাট্টা আর আনন্দে চলে তার জীবন। এরই মধ্যে রুদ্র কণাকে ভালোবেসে ফেলে। কিন্তু সেই ভালোবাসার কথা জানানো হয়নি। যেদিন রুদ্র ঠিক করে কণাকে ভালোবাসার কথা বলবে সেদিনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রুদ্রর সব সময়ের খেলার মার্বেলগুলো একটি একটি করে হারিয়ে যেতে থাকে। আর তার জীবনে একটি করে ঘটনা ঘটতে থাকে। শেষে বাকি থাকে একটি মার্বেল। সে চেষ্টা করে মার্বেলটি রক্ষা করার। মার্বেল নাটকের গল্পটা এভাবেই এগিয়ে যায়। এটি লিখেছেন মীর সামী। পরিচালক কৌশিক শংকর দাস।মার্বেল নাটকে রুদ্র চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আর কণা চরিত্রে ফারিয়া। এটি তাঁদের একসঙ্গে প্রথম টিভি নাটক। আজ সোমবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।