মার্সিডিজ বেঞ্জের নির্মাতা ডেইমলারের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলার এবং এর নিয়ন্ত্রণাধীন তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ কয়েকটি বিদেশি সরকারের আমলাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ ঘুষ দেওয়া হয় বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ি ও ট্রাক তৈরি করে থাকে।যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় চীন, রাশিয়া, মিশর, গ্রিসসহ ২২টি দেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনে।অভিযোগ করা হয়েছে, ডেইমলার গাড়িক্রয়ের জন্য উদ্বুদ্ধ করতে ইরাক সরকারকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয় এবং ইরাকে পরিচালিত জাতিসংঘের তেলের জন্য খাদ্য কর্মসূচির নিয়ম লঙ্ঘন করা হয়।অন্য এক অভিযোগে বলা হয়, ডেইমলার গাড়িক্রয়ে সরকারের সঙ্গে চুক্তি করতে তুর্কমেনিস্তানের এক কর্মকর্তাকে জন্মদিনের উপহার স্বরূপ একটি আরমার্ড গাড়ি দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশি প্রতিষ্ঠানের এ ধরনের অনৈতিক কার্যক্রম সে দেশে নিষিদ্ধ।মার্কিন আইন মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ডেইমলার জরিমানা বাবদ ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তুতি নেয় বলে প্রতিষ্ঠানটির বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়।ঘুষ দেওয়ার বিষয়টি ডেইমলার আগেও স্বীকার করেছে এবং তদন্তকারীদের সহযোগিতার কথাও জানিয়েছে।