মালদ্বীপে ওয়াহিদের মন্ত্রিসভায় গাইয়ুমের মেয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ গতকাল রোববার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় এসেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের মেয়ে দানিয়া মামুন। তাঁকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পেছনে দেশটির দীর্ঘদিনের একনায়ক মামুন আবদুল গাইয়ুমের যে ভূমিকা ছিল, এ নিয়োগের মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট হচ্ছে। এদিকে সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ শিগগিরই নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবিতে ওয়াহিদ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।