মালদ্বীপে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে দুষ্কৃতকারীদের হামলায় মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি মারা গেছেন। মনিরুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের ফরমান আলীর ছেলে। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব অহিদুজ্জামান লিটন আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মালদ্বীপ এয়ারলাইনসের একটি বিমানে কাল বৃহস্পতিবার মনিরুলের মরদেহ বাংলাদেশে আনা হবে। অহিদুজ্জামান লিটন আরও জানান, মনিরুল একটি রিসোর্টে চাকরি করতেন এবং কোম্পানির একটি ফ্ল্যাটে থাকতেন। ওই বাড়িতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। কিন্তু গত দুই মাস ধরে সেখানে কেউ নেই এবং মনিরুল বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন। সোমবার অফিসে না যাওয়ায় কোম্পানির লোকজন তাঁর খোঁজ করেন। পরে ওই বাড়ি থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। তাঁর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।