মালদ্বীপে বালু রপ্তানি করবে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মালদ্বীপে বালু রপ্তানি করবে বলে আন্তমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় মালদ্বীপে বালু রপ্তানির ক্ষেত্রে সে দেশের আমদানিকারকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোরও সিদ্ধান্ত হয়।সভায় জানানো হয়, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালদ্বীপের নির্মাণশিল্পের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে নদীর বালু আমদানির বিষয়ে মালদ্বীপের সরকার আগ্রহ দেখিয়েছে। রপ্তানিনীতি আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানা গেছে। —বাসস।