মালদ্বীপে সার্কের পরবর্তী শীর্ষ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের রাজধানী মালেতে সার্কের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের শেষে এ ঘোষণা দেওয়া হয়। ২০১১ সালের আগস্টে মালদ্বীপে মিলিত হবেন দক্ষিণ এশিয়ার আটটি রাষ্ট্র ও সরকারপ্রধানেরা।অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে ২০০৮ ও ২০০৯ সালে মালদ্বীপ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ করেছিল।এদিকে থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে শেষ হয়েছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশন। দুটি চুক্তি সই, পরবর্তী সম্মেলনের স্থান ঘোষণা ও শীর্ষ সম্মেলনের ঘোষণা অনুমোদনের মধ্য দিয়ে হিমালয়ের শেষ প্রান্তের দেশটিতে শেষ হলো দুই দিনের এই আয়োজন।এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সাফটায় সেবাবাণিজ্যের বিষয়ে দুটি চুক্তি সই হয়েছে। সার্কের রজতজয়ন্তীর বছরে শীর্ষ সম্মেলনের মূল ঘোষণার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি আলাদা বিবৃতি দেওয়া হয়েছে।এদিকে সার্ক নেতারা থিম্পুর মতিথাং জেলায় অবস্থিত সার্ক ভিলেজের ভুটান হাউসে অবকাশ যাপন করেন। প্রচলিত নিয়মানুযায়ী উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের মধ্যবর্তী সময়ে নেতারা বিশেষ কোনো স্থানে অনানুষ্ঠানিকভাবে সময় কাটান।এর আগে সকালে সার্ক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে দেখা করেন।