মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: মোহাম্মদ ওয়াহিদ হাসানকয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ এবং কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের পর মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার পদত্যাগ করেন। ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান ওই দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।ওয়াহিদ বলেন, ২০১৩ সালে নির্বাচন হবে। স্রষ্টার ইচ্ছায় আমি একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করব এবং মালের রাস্তাঘাটে শান্তিশৃঙ্খলা বজায় ও আইনের শাসন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করব।’