মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ ৪৬ জনকে আটক করেছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় নাফ নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের একটি টহল দল।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট এম বদরুদৌজা প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগর থেকে যৌথ অভিযান চালিয়ে ৪৬ জন যাত্রীকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তিদের সেন্ট মার্টিনে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। সাগরে প্রচণ্ড বাতাস থাকায় রাতে তাদের টেকনাফে নেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তাদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করে মামলা করার কথা রয়েছে।লেফটেন্যান্ট এম বদরুদৌজা জানান, গতকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কোস্টগার্ডের টহল দল কাঠের নৌকাসহ নয়জন পুরুষ, ছয়জন নারী ও চার শিশুসহ মোট ১৯ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। আজ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।