মালয়েশিয়া যাওয়ার সময় চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের আটক করা হয়।আটক হওয়া চারজন হলেন কক্সবাজারের জাগিরপাড়ার মোহাম্মদ সেলিম (২৮), ঈদগাহ এলাকার মোহাম্মদ নুরুল আমিন (২৭), নরসিংদীর রায়পুরার মো. ইব্রাহিম (১৯) ও বান্দরবানের আলীকদমের ইমান হোসেন (২৬)।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সাবরাং কচুবনিয়াপাড়ার মসজিদসংলগ্ন এলাকা থেকে ওই চারজনকে আটক করে। এ সময় দালাল মো. জিয়ারুল, আলী আজগর মাঝি ও রবিউল্লাহ পালিয়ে যান।আটক ব্যক্তিদের ভাষ্য, স্থানীয় দালাল চক্রের সদস্য মো. জিয়ারুল, আলী আজগর মাঝি ও রবিউল্লাহ তাঁদের জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ১৫ জনের কাছ থেকে অগ্রিম ৩০ হাজার টাকা করে নেন। পরে কচুবনিয়া ঘাটে নিয়ে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করে তাঁদের আটক করে। অন্যরা পালিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে অভিযোগ ওঠা তিন দালালের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।