মালয়েশিয়ায় পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ বুধবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। নির্বাচন সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজ রয়টার্সের খবরে জানানো হয়।প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সরাসরি সম্প্রচারিত টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নাজিব বলেন, ‘৩ এপ্রিল (আজ) পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে রাজা আমার অনুরোধ গ্রহণ করেছেন।’ তিনি বলেন, এতে দেশটির আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পথ সুগম হলো।২০০৮ সালে প্রথমবারের মতো নাজিবের ন্যাশনাল ফ্রন্ট জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। এতে নানা বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে তিন দলীয় বিরোধী জোটের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় তাঁর সরকারকে।