মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মিলন (২৫) ও মোস্তফা (২৮)। তাঁদের বাড়ি যশোরের ঝিকরগাছায়। তাঁদের দুজনেরই বাবা মহসিন। তাঁরা বৈমাত্রেয় ভাই।মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাসুদুল হাসান ই-মেইলে প্রথম আলোকে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন। গতকাল রোববার বিকেলে মালয়েশিয়ার তামন বন্দর বারু ফাসা এলাকায় নির্মাণাধীন ভবনের গর্তে ভূমিধসে তাঁরা চাপা পড়েন।মাসুদুল হাসান জানান, ওই নির্মাণ স্থানে এর আগেও একই রকম দুর্ঘটনা ঘটেছিল। তবুও এ বিষয়ে যথাযথ নিরাপত্তামূলকব্যবস্থা না নেওয়ায় ওই দুজনের নিয়োগকারীকেও গ্রেপ্তার করেছে মালয়েশীয় পুলিশ। মালয়েশীয় কর্তৃপক্ষ এ দুজনকে অবৈধ অভিবাসী হিসেবে দাবি করেছে। তবে বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত করেনি। নিহত ব্যক্তিদের বিষয়ে পুরোপুরি জানা যায়নি।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, নিহতদের মরদেহ সুলতানা বাহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।ওই এলাকার পুলিশের প্রধান আবদুল গফর বার্নামা সংবাদ সংস্থাকে জানান, একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের ২০ ফুট নিচে একটি পাইপ লাগাচ্ছিলেন দুই বাংলাদেশি। হঠাৎ মাটি ধসে তাঁরা দুজন মারা যান। পরে উদ্ধারকর্মীরা তাঁদের মরদেহ উদ্ধার করেন। আবদুল গফর আরও জানান, ওই প্রতিষ্ঠানের ঠিকাদারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগেও কয়েকবারই সেখানে এমন দুর্ঘটনা ঘটেছে। তার পরও পর্যাপ্ত নিরাপত্তামূলকব্যবস্থা নেওয়া হয়নি।