মালাবির নতুন নারী প্রেসিডেন্ট জয়েস বান্দা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ মালাবির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্দা। তিনি দেশটির প্রথম নারী রাষ্ট্রপ্রধান।গত শুক্রবার মালাবির প্রেসিডেন্ট বিনগু ওয়া মুথারিকা হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। মুথারিকার মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হলেন বান্দা।বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল শনিবার মালাবির রাজধানী লিলনগয়ের পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বান্দা। শপথ নেওয়ার পর পার্লামেন্ট সদস্যরা বিপুল করতালির মাধ্যমে বান্দাকে স্বাগত জানান। ২০০৯ সাল থেকে জয়েস বান্দা দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।