মালি-বুরকিনা ফাসোর সীমান্তে সংঘর্ষে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দুই দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকায় তিন দিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। ভূমির অধিকার নিয়ে বিরোধের জের ধরে আদিবাসী ও একটি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। গতকাল বৃহস্পতিবার রাতে রয়টার্স ও বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গত মঙ্গলবার থেকে মালির সারি গ্রামে বুরকিনা ফাসোর পেউল গোষ্ঠী ও মালির দোগোন আদিবাসী লোকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন নিহত হয়। এর মধ্যে বেশির ভাগই পেউল গোষ্ঠীর লোক।মালির দোগোন কৃষি এলাকা দিয়ে পেউল গোষ্ঠীর গবাদিপশু পারাপার নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষ শুরু হয়। মালির সাবেক প্রেসিডেন্ট পেউল গোষ্ঠীর আমাদু তুমানি তুরে নিয়ম করেন, গবাদিপশু পারাপারে দোগোন এলাকার বিশেষ কিছু পথ ব্যবহার করতে হবে পেউলদের। কিন্তু দোগোনদের অভিযোগ, পেউল গোষ্ঠীর গবাদিপশু প্রায়ই তাদের শস্য নষ্ট করে থাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।