মালিকপক্ষের তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট লিমিটেড নামের পোশাক কারখানায় আগুনের ঘটনায় গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। মালিকপক্ষের তিনজনকে আসামি করে নিহত এক নারী পোশাককর্মীর বাবা এই মামলা করেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত ১২টার দিকে মামলাটি করেন নিহত পোশাককর্মী রাজিয়ার বাবা আলতাফ হোসেন। এতে মালিকপক্ষের তিনজনকে আসামি করা হয়েছে। তবে ওসি আসামিদের নাম জানাননি।গতকালের ওই অগ্নিকাণ্ডে সাতজন নারী পোশাককর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত পোশাককর্মীরা হলো: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলার নাসিমা খাতুন (১৭), সাছরার নাসিমা বেগম (২৮), বাতেনবাড়ির জোছনা আক্তার (২০), একই জেলার চরফ্যাশন উপজেলার চরকুল্লির লাইজু আক্তার (১৭), ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠির রাজিয়া আক্তার (১৬) ও মোহাম্মদপুরের বছিলা এলাকার উত্তরপাড়ার কোহিনূর আক্তার (১৬)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তারা মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বস্তিতে থাকত।