মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুমার নামাজের পরপর রাজধানীর মালিবাগে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার জুমার নামাজের পরপর স্থানীয় শহীদি জামে মসজিদ থেকে বের হয়ে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী রাস্তায় মিছিল বের করার চেষ্টা চালান। এতে পুলিশ বাধা দিলে তাঁরা তিন-চারটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের পর মালিবাগ রেলগেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।