মালিবাগে বাসচাপায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে আজ বৃহস্পতিবার সকালে বাসচাপায় সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এতে আগুন ধরিয়ে দেয়। সোহেলের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ সুপার মার্কেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন সোহেল। এ সময় বেপরোয়া গতির অনাবিল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বাসচালক জাভেদকে আটক করা হয়েছে।