মালিবাগে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ এলাকায় আজ শনিবার সন্ধ্যায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে রমনা থানার মালিবাগ এলাকার একটি বেসরকারি ব্যাংকের সামনে রাখা সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। আগুনে বাসের কাচ ও কয়েকটি সিটসহ বেশ কিছু অংশ পুড়ে গেছে।