মালিবাগে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় আজ বুধবার একটি ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তকারী রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র রায় জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে র্যাব সদস্যরা মালিবাগ চৌধুরীপাড়ার ওই ভবনে অভিযানে চালায়। এ সময় ওই নারী ভবন থেকে পড়ে মারা যান।ভবনটির দ্বিতীয় তলায় মিরাজ নামে একটি আবাসিক হোটেল রয়েছে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ তলায় তৈরি পোশাক কারখানা এবং ছয় তলায় বাড়ির মালিক থাকেন। তবে ওই নারী কত তলা থেকে পড়েছেন তা কেউ জানাতে পারেনি এবং কেউ তাঁকে কেউ চেনে না বলে জানিয়েছে।শ্যামল আরও জানান, অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগে র্যাব সদস্যরা হোটেল মিরাজে অভিযান চালান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে রামপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।