মালিবাগে ৫০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ থেকে ৫০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব-৩। তাঁর নাম সোহেল রানা (৩২)। আজ সোমবার সকাল নয়টার দিকে তাঁকে আটক করা হয়।মালিবাগ আবুজার গিফফারি বিশ্ববিদ্যালয় কলেজসংলগ্ন একটি অ্যাপার্টমেন্টের পাঁচতলার ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয়। র‌্যাব-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এমারাত হোসেন জানান, সোহেল রানা বিটিআরসির লাইনম্যান হিসেবে চাকরি করেন। তাঁর মাসিক বেতন পাঁচ হাজার ২০০ টাকা। কিন্তু তিনি যে বাসায় থাকেন, সেটির ভাড়া ২০ হাজার। এসব কারণে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ওই বাসায় অভিযান চালায়।জিজ্ঞাসাবাদে সোহেল রানা র্যাবকে জানায়, তিনি সাত-আট মাস ধরে ওই বাসা থেকে ভিওআইপি সরঞ্জামের ব্যবসা করে আসছেন। তাঁকে মতিঝিল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।