মালয়েশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশের শ্রমঘন তৈরি পোশাকশিল্প, টেক্সটাইল, হালকা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, কৃষিভিত্তিক পণ্য, আইসিটি, বিদ্যুত্ ও অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার হোটেল ইস্তানার বলরুমে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মালয়েশিয়ার এসএমএম গ্রুপের প্রেসিডেন্ট তান শ্রী দাতুক মুস্তাফা মনসুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বাংলাদেশ ও মালয়েশিয়ার সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক উদ্যোগ জোরদার করার উপায় নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শেখ হাসিনা পারস্পরিকভাবে লাভবান হওয়ার জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে পাট, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিকস ও ওষুধ সামগ্রীর মতো বিশ্বমানের পণ্য আমদানির অনুরোধ জানান।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মুক্তবাজার নীতি অনুসরণ করছে এবং সরকার বাণিজ্য বিধি উদারীকরণসহ বিনিয়োগ নীতি গ্রহণ, সুদের হার হ্রাস, ব্যবসার ক্ষেত্রে ব্যয় হ্রাস ও অবকাঠামোগত বাধা দূর করার পাশাপাশি বন্দর সুবিধার উন্নয়ন ঘটিয়েছে। তিনি বলেন, উদার আর্থিক নীতিমালার সঙ্গে বিদ্যমান আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের মধ্যে আমদানিকৃত যন্ত্রপাতির ওপর রেয়াতি সুবিধা, রয়্যালটি ফেরত নেওয়া, ট্যাক্স হলিডে ও রেয়াতি শুল্কের ব্যবস্থা, অবাধ কারিগরি সহযোগিতা, শতভাগ বিদেশি মালিকানা, বিধিনিষেধমুক্ত এক্সিট পলিসি, ডিভিডেন্ট ও মূলধন ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পলিসির কথা তুলে ধরে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের পিপিপি নীতির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে পারে। তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশে রয়েছে ১৬ কোটি জনসংখ্যার বিশাল অভ্যন্তরীণ বাজার।বিশ্বব্যাপী সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গত বছর দেশে প্রায় ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ার বিষয়টি উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, বিশ্ব বাজারের আস্থা অনুযায়ী পরবর্তী ১১টি সম্ভাবনাময় দেশের তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় সব দেশের তুলনায় বাংলাদেশ এসঅ্যান্ডপি ও মোদির র্যাঙ্কিংয়ে অগ্রগামী রয়েছে।শেখ হাসিনা বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, রীতি-নীতি, ঐতিহ্য ও মূল্যবোধের ভিত্তিতে দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগকারী পঞ্চম বৃহত্তম দেশ। মালয়েশিয়ার মোট বিনিয়োগ প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার এবং এতে ১৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসাব অনুযায়ী চলতি বছরের ১০ এপ্রিল পর্যন্ত দেশের বেসরকারি খাতে মোট ৭২টি মালয়েশীয় যৌথ বিনিয়োগ প্রকল্প চালু রয়েছে।পরে শেখ হাসিনা মালয়েশিয়ার বিনিয়োগকারীদের