পদ্মা সেতুতে অর্থায়নে এ মাসের শেষের দিকে চূড়ান্ত চুক্তির জন্য বাংলাদেশ সরকারের কাছে মালয়েশিয়া চূড়ান্ত প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে ১০ এপ্রিল ওবায়দুল কাদের এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সমঝোতা-স্মারকে স্বাক্ষর করেন। খবর ইউএনবি।পদ্মা সেতু প্রকল্পের অনিয়মের যে অভিযোগ বিশ্বব্যাংক করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তা তদন্ত করেছে। এ ছাড়া সঠিক তদন্তের স্বার্থে সরকার তৎকালীন যোগাযোগমন্ত্রী এবং প্রকল্প কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে।সাংবাদিকেরা সাকোর দুর্নীতির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশন সব ব্যাপারেই তদন্ত করেছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অপেক্ষায় সময় নষ্ট করার মতো সময় নেই সরকারের হাতে।