মালয়েশিয়ার মন্ত্রিসভায় পদ্মা সেতু প্রকল্প উত্থাপন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়া সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে আগামী শুক্রবার প্রকল্পটি দেশটির মন্ত্রিসভায় উত্থাপিত হবে। মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবেহ আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাত্কালে রাষ্ট্রপতিকে এ কথা জানান।মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, ‘আমি আশা করি যে আমাদের মন্ত্রিসভা প্রকল্পটি অনুমোদন করবে এবং এ ব্যাপারে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।’ তিনি বলেন, মালয়েশিয়া আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী।হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের ব্যাপকসংখ্যক মানুষ মালয়েশিয়ায় কাজ করছে। এ ছাড়া দেশটি ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষক, চিকিত্সক, প্রকৌশলী ও অন্যান্য পেশার দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেবে বলে হাইকমিশনার জানান। তিনি বলেন, মালয়েশিয়ার আল বুখারি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ১০ জন দরিদ্র ছাত্রকে বৃত্তি দেওয়া হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে তুলনামূলক কমদামে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাতপণ্য এবং সিরামিকের মতো বিশ্বমানের পণ্য মালয়েশিয়া আমদানি করতে পারে।রাষ্ট্রপতি সাফল্যের সঙ্গে দায়িত্ব সম্পাদনের জন্য বিদায়ী হাইকমিশনারের প্রশংসা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।