মালয়েশিয়ায় গেলেন আরও ৫৮ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় আরও ৫৮ কর্মী আজ সোমবার দুপুরে মালয়েশিয়ায় গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ১৯৮ জন কর্মী মালয়েশিয়া গেলেন।শাহজালাল বিমানবন্দরে কর্মরত প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা একটার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১০৩ উড়োজাহাজে করে ৫৮ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।এর আগে ২৫ এপ্রিল প্রথম ৭০ জন কর্মী মালয়েশিয়া যান। এর পর ২৭ এপ্রিল আরও ৭০ জন কর্মী মালয়েশিয়ায় যান।২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।